দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ গ্রহণের সময় পাহাড়তলীর সাবরেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুদক

চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় সাবরেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, ওই কার্যালয়ের হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশ।দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়েছে।দুদক সূত্রে জানা গেছে,

আরও  পড়ুন, শ্রীপুরে জমি বিক্রির কথা বলে প্রতারণা, ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ

 এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও নিবন্ধন প্রক্রিয়া বিলম্বিত করা হয়। পরবর্তীতে দলিল দুটি নিবন্ধন সম্পন্ন করে দেওয়ার জন্য সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী।বিষয়টি নিয়ে ভুক্তভোগী আইনজীবী দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ যাচাইয়ের পর দুদকের পক্ষ থেকে পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ঘুষের দুই লাখ টাকা লেনদেনের সময় সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রাথমিক কার্যক্রম শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

বিষয় : ঘুষ গ্রহণ সাবরেজিস্ট্রি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ গ্রহণের সময় পাহাড়তলীর সাবরেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুদক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x