গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির কথা বলে ৩ লাখ টাকা নেওয়া এবং পরে আরও ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে।এ ঘটনায় বেকাসাহরা গ্রামের মো. নিজাম উদ্দিন মিজান (৪৮) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন,গৌরাঙ্গ ব্যানার্জী (৬০) ও নিতাই ব্যানার্জী (৫৫)। তারা সম্পর্কে ভাই।অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে অভিযুক্তরা তাদের পৈতৃক সূত্রে পাওয়া ৩ দশমিক ৫০ শতাংশ জমি বিক্রির জন্য নিজাম উদ্দিনের সঙ্গে ৩ লাখ ২০ হাজার টাকা দাম নির্ধারণ করেন। পরে বিভিন্ন সময়ে বায়না হিসেবে মোট ৩ লাখ টাকা নেন তারা। জমির খারিজ সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তারা টালবাহানা করছেন বলে অভিযোগ।
আরও পড়ুন, গুজব ছড়ানোর আগেই শনাক্ত ও প্রতিরোধের নির্দেশ চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের
অভিযোগকারী আরও দাবি করেন, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে জমি রেজিস্ট্রির বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা তাকে মারধর ও গালিগালাজ করেন। এ সময় তার পাঞ্জাবির পকেটে থাকা ব্যবসায়িক নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযুক্ত গৌরাঙ্গ ব্যানার্জী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যেই জমি রেজিস্ট্রি করেছি তার টাকা আমি বুঝে পেয়েছি। শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : জমি বিক্রি দুই ভাই প্রতারণা,

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন