দৈনিক সংবাদ দিগন্ত

ছাতকে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাউয়াবাজার এলাকা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল।শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রা কাপন ও কোনাপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে। স্থানীয় সূত্র জানায়, জমি বিক্রি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়।সংঘর্ষে আখলুছ মিয়া ও মোহাম্মদ আলীর অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে নারী-পুরুষসহ বহু মানুষ আহত হন।আরও পড়ুন , গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যাঘটনাস্থল দিয়ে সিলেট থেকে নিজ এলাকায় ফিরছিলেন এমপি কামরুল। সংঘর্ষ দেখে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় ইটের আঘাতে তিনি আহত হন বলে জানা গেছে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।ঘটনার পর জাউয়া ফাঁড়ি পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ছাতক থানার পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী-এর সদস্যরা এবং অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ টহল দিচ্ছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল, যা শেষ পর্যন্ত ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।আরও পড়ুন , পাবনায় চুরির অভিযোগে নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

ছাতকে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত