দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বিয়ের আনন্দ পরিণত হলো সংঘর্ষে, খাবার পরিবেশন নিয়ে হাতাহাতি আহত ৩

বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষে

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।শুক্রবার দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, কেরোয়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম পাটোয়ারীর মেয়ের সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলের বিয়ের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের খাবার পরিবেশন চলছিল।এ সময় বরের বড় ভাই খাবারের পরিমাণ নিয়ে আপত্তি তোলেন।

আরও  পড়ুন, নাটোরে বাস-নছিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত

 বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে বরও এতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে বেলাল হোসেন, শাহিনুর ও ইয়াসিন নামে তিনজন আহত হন।আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রায়পুর থানা।

বিষয় : সংঘর্ষ বিয়ের আনন্দ খাবার পরিবেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বিয়ের আনন্দ পরিণত হলো সংঘর্ষে, খাবার পরিবেশন নিয়ে হাতাহাতি আহত ৩

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।শুক্রবার দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, কেরোয়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম পাটোয়ারীর মেয়ের সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলের বিয়ের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের খাবার পরিবেশন চলছিল।এ সময় বরের বড় ভাই খাবারের পরিমাণ নিয়ে আপত্তি তোলেন।

আরও  পড়ুন, নাটোরে বাস-নছিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত

 বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে বরও এতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে বেলাল হোসেন, শাহিনুর ও ইয়াসিন নামে তিনজন আহত হন।আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রায়পুর থানা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত