নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান, ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন, মাদারীপুরের ডাসার থানা এলাকা হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন ডিবি পুলিশ
হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।পরে আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলী হাসপাতালে এবং জাহাঙ্গীর আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বিষয় : সংঘর্ষে ব্যবসায়ী নিহত বাস-নছিমন

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট তালবাড়িয়া গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান, ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন, মাদারীপুরের ডাসার থানা এলাকা হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন ডিবি পুলিশ
হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।পরে আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলী হাসপাতালে এবং জাহাঙ্গীর আলম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আপনার মতামত লিখুন