দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিশুকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগ

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু শিক্ষার্থী।অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষার্থীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন ফয়সাল মৃধা নামে স্থানীয় এক যুবক।পরিবারের দাবি, গত শনিবার রাতে বাড়ির বাইরে টয়লেটে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে ওই শিশুর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন ফয়সাল। এ সময় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যান তিনি।পরে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পরিবার। পুলিশের উপস্থিতিতে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে পরিবারের দাবি।এরপর সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গাবতলী এলাকায় ওই শিক্ষার্থীকে পথরোধ করে মারধর করা হয় বলে অভিযোগ। সহপাঠীদের দাবি,

আরও পড়ুন, জয়পুরহাটে কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৪

এ সময় ওই যুবক ঘুষি ও থাপ্পড় মারার পাশাপাশি শিশুটি রাস্তায় পড়ে গেলে মুখে লাথিও মারেন।পরে সহপাঠী ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আঘাতে শিশুটির তিনটি দাঁত উপড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখের ভেতরেও গুরুতর আঘাত রয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে উন্নত ডেন্টাল চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি ফয়সালের মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।এদিকে শিশুটির পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয় : প্রত্যাখ্যান দাঁত ভাঙা প্রেমের প্রস্তাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শিশুকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x