দৈনিক সংবাদ দিগন্ত

আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালিত হচ্ছে।ছুটির কারণে এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সংশোধিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে চাঁদ দেখার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির তারিখ পরিবর্তন করে এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।এ বিষয়ে গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে।

আরও  পড়ুন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তারেক রহমান

 সংশোধিত তালিকায় ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নির্ধারণ করা হয়।দিবসটি উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। কোনো বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি থাকবে কি না তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ছুটি ঘোষণা করা হলে সাধারণত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক নোটিশ দেওয়া হয়।ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে বড়পির হজরত আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহি আলাইহির ওফাত দিবসকে বোঝানো হয়। ইসলামী ঐতিহ্যে দিবসটি বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়ে থাকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
0:00 0:00
1.0x