দৈনিক সংবাদ দিগন্ত

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তারেক রহমান

আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তারেক রহমান

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা কামনা করেন তিনি।মঙ্গলবার নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে অনুষ্ঠিত হয় এ দ্বিপক্ষীয় বৈঠক।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে বাংলাদেশের জন্য দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনকভাবে ফেরত পাঠানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আরও  পড়ুন, রাতের মধ্যে ১৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা ও উদ্যোগ প্রয়োজন বলেও বৈঠকে বিষয়টি উঠে আসে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এরই অংশ হিসেবে নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা করছেন তিনি।দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা উদ্যোগ ও আলোচনা চললেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি।এ অবস্থায় রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার বিষয়টি নতুন করে গুরুত্ব পেল প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠকে।

বিষয় : প্রত্যাবাসন সহযোগিতা রোহিঙ্গা সংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x