দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ জুলাই ২০২৬

স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার জন্ম নেবে : নাহিদ ইসলাম

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা ফিরে না এসে বিচারের মুখোমুখি হতে পারত।রোববার উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর।নাহিদ ইসলাম বলেন, উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই গণভবনমুখী ঐতিহাসিক পদযাত্রা শুরু হয়েছিল, যা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি দাবি করেন।

আরও  পড়ুন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণতন্ত্রে আস্থা হারাবে জনগণ’ : ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, দুই বছর আগে একই দিনে তাকে গুম করা হয়েছিল এবং অনেক মানুষও গুমের শিকার হন। তাঁর দাবি, স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে।বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরাও উপস্থিত ছিলেন এবং জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের দাবি জানান।অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।

বিষয় : স্বৈরাচারী প্রতিরোধ পুনর্বাসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার জন্ম নেবে : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা ফিরে না এসে বিচারের মুখোমুখি হতে পারত।রোববার উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর।নাহিদ ইসলাম বলেন, উত্তরা ছিল গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই গণভবনমুখী ঐতিহাসিক পদযাত্রা শুরু হয়েছিল, যা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি দাবি করেন।

আরও  পড়ুন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণতন্ত্রে আস্থা হারাবে জনগণ’ : ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, দুই বছর আগে একই দিনে তাকে গুম করা হয়েছিল এবং অনেক মানুষও গুমের শিকার হন। তাঁর দাবি, স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে।বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরাও উপস্থিত ছিলেন এবং জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের দাবি জানান।অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত