পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘিরে যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদদের পাশাপাশি দেশটির অভিবাসনবিরোধী ও কট্টর ডানপন্থী নেতারা। কেউ কেউ সংঘর্ষে জড়িত বিদেশি নাগরিকদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন। স্থানীয় সময় সোমবার ১৬ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির দৃশ্য দেখা যায়। ঘটনাটি নিয়ে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে লন্ডনের রাস্তায় সংঘর্ষ হয়েছে। তিনি অভিযোগ করেন, বিদেশি সংস্কৃতি ও সংঘাত ব্রিটিশ সমাজে অস্থিরতা তৈরি করছে। এ ধরনের সহিংসতায় জড়িত বিদেশি নাগরিকদের বহিষ্কারের কথাও বলেন তিনি। রিফর্ম ইউকের হোম অ্যাফেয়ার্সবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ এ ঘটনার জন্য কনজারভেটিভ ও লেবার পার্টির অভিবাসননীতিকে দায়ী করেছেন। অন্যদিকে রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো এবং কট্টর ডানপন্থী অ্যাকটিভিস্ট টমি রবিনসনও সংঘর্ষের ভিডিও শেয়ার করে বাংলাদেশিদের বহিষ্কারের দাবি জানিয়েছেন। তবে ব্রিটিশ সংসদ সদস্য জাস আথওয়াল ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন। তিনি জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন,হুথিদের পেছনে ইরান ছাড়াও অন্য শক্তি রয়েছে: কার্লসন
সংসদ সদস্য কেটি ল্যামও বলেছেন, যুক্তরাজ্যে এলে বিদেশের রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে আসতে হবে। এদিকে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের মধ্যে কারা ব্রিটিশ নাগরিক, কারা স্থায়ী বাসিন্দা কিংবা কারা অন্য অভিবাসন মর্যাদায় রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে কয়েকজনের কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি জনগোষ্ঠীর ওপর চাপানোর প্রবণতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত ৯টা ৫৯ মিনিটে গোলযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। সেখানে প্রায় ৫০ জনের একটি দল বিক্ষোভ করছিল। সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে কারও আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় তদন্ত চলছে। তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সম্ভাব্য বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থলে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম নিরাপত্তার মধ্যে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে লন্ডনে ঘটে যাওয়া এ ঘটনা এখন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে উঠেছে। তবে সংঘর্ষের তদন্ত শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিবাসন পরিচয় নিশ্চিত না করে বহিষ্কারের দাবি উঠেছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬