দৈনিক সংবাদ দিগন্ত

হুথিদের পেছনে ইরান ছাড়াও অন্য শক্তি রয়েছে: কার্লসন

হুথিদের পেছনে ইরান ছাড়াও অন্য শক্তি রয়েছে

ছবি: হুথিদের পেছনে ইরান ছাড়াও অন্য শক্তি রয়েছে

সৌদি আরবের কিছু অংশ হুথি বিদ্রোহীদের দখলে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন। একই সঙ্গে যুদ্ধকালীন এই পরিস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করার অভিযোগও তুলেছেন তিনি। বুধবার (১৭ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সোমবার প্রকাশিত একটি পডকাস্টে ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সাক্ষাৎকার নেওয়ার সময় টাকার কার্লসন বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, সৌদি ভূখণ্ডের একটি অংশ বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সৌদি মাটিতে হুথি যোদ্ধাদের উপস্থিতিও রয়েছে। তবে সৌদি আরবের কোন এলাকা হুথিদের দখলে রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরেননি কার্লসন।এর আগে গত ২ নভেম্বর পশ্চিমা ও আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অক্টোবরে হুথিরা সৌদি আরবে অভিযান চালিয়েছিল।

আরও পড়ুন,ইয়েমেনের চার প্রদেশে সৌদি জোটের বড় সামরিক অভিযান

তবে হামলার পরও সৌদি ভূখণ্ডে হুথিদের অবস্থান অব্যাহত রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট সূত্রগুলো।প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি ও মরুভূমি এলাকায় সাংবাদিকদের প্রবেশ কার্যত নিষিদ্ধ। ফলে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করা কঠিন।এদিকে ইয়েমেনের তিনটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসির, জাজান ও নাজরানের ওপর হুথিরা দীর্ঘদিন ধরে নিজেদের দাবি জানিয়ে আসছে। ১৯৩৪ সালের তাইফ চুক্তির মাধ্যমে অঞ্চলগুলো ইয়েমেন থেকে সৌদি আরবের অন্তর্ভুক্ত হয়েছিল।টাকার কার্লসন মনে করেন, হুথিদের ওপর ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে এই গোষ্ঠীকে অন্য কোনো পক্ষও সহায়তা করছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।তবে সৌদি আরবের ভূখণ্ড দখলে থাকার বিষয়ে কার্লসনের দাবির স্বাধীন ও আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত নয়। ফলে মধ্যপ্রাচ্যের এই নতুন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

বিষয় : ইরান কার্লসন হুথি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

হুথিদের পেছনে ইরান ছাড়াও অন্য শক্তি রয়েছে: কার্লসন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x