রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এই রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক সামরিক অভিযান চালানো হয়। এ সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন। শুধু হত্যা ও নির্যাতনের প্রমাণ নয়, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়।
আরও পড়ুন,পাকিস্তানে প্রদেশের সংখ্যা চার থেকে ১৪ করার পরিকল্পনা
গাম্বিয়ার আইনজীবীরা রোহিঙ্গাদের দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চলাচলের ওপর বিধিনিষেধকে গণহত্যার উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরেছেন।আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে তা আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠবে। তবে আইসিজে নিজে কোনো শাস্তি আরোপ করতে পারে না এবং এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও নেই। অন্যদিকে রোহিঙ্গাদের জন্য এই রায় দীর্ঘদিনের নির্যাতনের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অধিকারকর্মীরা। বিশ্লেষকদের মতে, আদালতের রায় ন্যায়বিচারের পথ তৈরি করলেও রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬