দেশজুড়ে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি। পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। সর্বশেষ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। আহত হয়েছেন সাত পুলিশ সদস্য। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকার পল্লবী থানা ও সিআইডি কার্যালয় লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন,এক দিনের সফরে লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর প্রবেশমুখসহ বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়েছে। দূরপাল্লার বাস, যাত্রীদের ব্যাগ ও মোটরসাইকেল তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নামে কেউ নাশকতা, জননিরাপত্তা বিঘ্নিত কিংবা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকবে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে ব্লক রেইড, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতা মোকাবিলায় এখন আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অর্থের উৎস শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিষয় : পুলিশ সতর্ক অবস্থান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬