আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের নেতারা। একই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোথাও অগ্নিসংযোগ করলে তাঁদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব বক্তব্য দেন যুবদল নেতারা। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তবে তাঁরা মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবেন বলে তাঁরা আশা করেছিলেন।
আরও পড়ুন,গোপালগঞ্জের পরিস্থিতিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান গোলাম পরওয়ার
কিন্তু দলটির মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। বরং জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতির মাধ্যমে মানুষের শান্তি নষ্ট করা হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ মানুষ হত্যার বিচার বাংলাদেশে হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি বাড়িতে আগুন দিলে তাঁদের ১০০টি বাড়িতে আগুন দিতে হবে। এমনকি তাঁদের শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে পাল্টা হামলার হুমকিও দেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, কোন পথে তিনি দেশে ফিরবেন, তা জানাতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। সমাবেশে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬