দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিস্তাপারের এই জেলায় সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের কথা রয়েছে তাঁর। সেখান থেকে প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।এরপর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন,আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে লালমনিরহাটজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
বিষয় : প্রধানমন্ত্রী লালমনিরহাট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬