দৈনিক সংবাদ দিগন্ত

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকার এক মাদকাসক্ত যুবক মাদক সেবন করে মাতলামি ও নিজ মাকে মারধরের অভিযোগে মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ এবং নিজের মাকে শারীরিকভাবে নির্যাতন করছিলেন বলে জানা যায়।আরও  পড়ুন,নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১ জন গ্রেফতারপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের হস্তক্ষেপে ভুক্তভোগী মা সন্তোষ প্রকাশ করেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। এ অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড