দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচন সামনে, দল পুনর্গঠনে মাঠে নামছে বিএনপি

দল পুনর্গঠনে মাঠে নামছে বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল আয়োজনের আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।দলীয় সূত্র জানায়, বর্তমান সরকারের দায়িত্বে যাওয়ায় বিএনপির অনেক নেতা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে দলীয় কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতেই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, বিএনপির ৮২টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৭২টিরই মেয়াদ শেষ হয়েছে। এছাড়া ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটিও মেয়াদোত্তীর্ণদলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর জাতীয় কাউন্সিল হওয়ার কথা থাকলেও সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ

আরও  পড়ুন, সরকারের কূটনীতি ও শিক্ষা ইস্যুতে কড়া সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

 প্রায় এক দশক পর এবার সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন কমিটি গঠন দলীয় সাংগঠনিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়া। আর জাতীয় কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে।অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতির কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকায় কাউন্সিল অনুষ্ঠিত হবে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল হবে। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।দলীয় নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

বিষয় : পুনর্গঠন স্থানীয় নির্বাচন জাতীয়তাবাদী দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

স্থানীয় নির্বাচন সামনে, দল পুনর্গঠনে মাঠে নামছে বিএনপি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল আয়োজনের আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।দলীয় সূত্র জানায়, বর্তমান সরকারের দায়িত্বে যাওয়ায় বিএনপির অনেক নেতা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে দলীয় কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতেই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, বিএনপির ৮২টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৭২টিরই মেয়াদ শেষ হয়েছে। এছাড়া ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটিও মেয়াদোত্তীর্ণদলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর জাতীয় কাউন্সিল হওয়ার কথা থাকলেও সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ

আরও  পড়ুন, সরকারের কূটনীতি ও শিক্ষা ইস্যুতে কড়া সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

 প্রায় এক দশক পর এবার সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন কমিটি গঠন দলীয় সাংগঠনিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়া। আর জাতীয় কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে।অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতির কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকায় কাউন্সিল অনুষ্ঠিত হবে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল হবে। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।দলীয় নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত