দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সরকারের কূটনীতি ও শিক্ষা ইস্যুতে কড়া সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

শিক্ষা ইস্যুতে কড়া সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অহংকার নয়, সংলাপে বসে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগেরও সমালোচনা করেছেন তিনি।বুধবার দুপুরে বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর ওপর বলপ্রয়োগ বা গ্রেপ্তার না করার আহ্বানও জানান তিনি।

আরও  পড়ুন, জুলাইয়ের রাজনীতিই নতুন বাংলাদেশের রাজনীতি: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, বর্তমান আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই। এটি শিক্ষা সংস্কারের দাবি নিয়ে গড়ে ওঠা আন্দোলন। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যর্থতা থাকলে তার দায়ও নিতে হবে।এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, ভারতের সঙ্গে কার্যকর কূটনৈতিক সক্ষমতার অভাবে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারছে না। ক্ষমতায় এলে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির নেতারা।

বিষয় : শিক্ষা ইস্যু অহংকার নয় সংকট সমাধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সরকারের কূটনীতি ও শিক্ষা ইস্যুতে কড়া সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অহংকার নয়, সংলাপে বসে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগেরও সমালোচনা করেছেন তিনি।বুধবার দুপুরে বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর ওপর বলপ্রয়োগ বা গ্রেপ্তার না করার আহ্বানও জানান তিনি।

আরও  পড়ুন, জুলাইয়ের রাজনীতিই নতুন বাংলাদেশের রাজনীতি: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, বর্তমান আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই। এটি শিক্ষা সংস্কারের দাবি নিয়ে গড়ে ওঠা আন্দোলন। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যর্থতা থাকলে তার দায়ও নিতে হবে।এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, ভারতের সঙ্গে কার্যকর কূটনৈতিক সক্ষমতার অভাবে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারছে না। ক্ষমতায় এলে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির নেতারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত