জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়নি—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা একে ব্যর্থ বলতে চান, তারা মূলত গণঅভ্যুত্থানের চেতনাকেই অস্বীকার করতে চান। একই সঙ্গে গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।তিনি বলেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা আন্দোলনের একটি বড় মোড় তৈরি করেছিল। এরপর সারাদেশের মানুষ আন্দোলনের পক্ষে দাঁড়ায় এবং আবু সাঈদের শাহাদাত, কফিন মিছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।
আরও পড়ুন, মহাসড়কে ঝটিকা মিছিল, রাতেই পুলিশের অভিযানে আটক ১৩
নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে জুলাইয়ের রাজনীতি—যে রাজনীতি গণতন্ত্র, বৈষম্যহীনতা এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের পক্ষে কথা বলে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ১৪ ও ১৫ জুলাইকে ঘিরে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকা দুঃখজনক। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ, নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন এবং উপাচার্য নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।এনসিপি আহ্বায়ক আরও বলেন, ১৫ জুলাইয়ের হামলায় জড়িতদের তালিকা প্রকাশ করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং হামলায় সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের বিচার, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির নেতারা।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন