দৈনিক সংবাদ দিগন্ত

মহাসড়কে ঝটিকা মিছিল, রাতেই পুলিশের অভিযানে আটক ১৩

মহাসড়কে ঝটিকা মিছিল

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি কয়েকজন গাড়িচালকও রয়েছেন।মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ও রাতে ব্যানার এবং লাঠিসোটা নিয়ে ৩৫ থেকে ৪০ জনের একটি দল মহাসড়কের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান। পরে অভিযান চালিয়ে মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

আরও  পড়ুন, এইচএসসি সংকট নিরসনে সরকারের প্রতি বিরোধীদলের সংলাপের আহ্বান

এ সময় কয়েকজন পানিতে সাঁতরে পালিয়ে যান বলেও দাবি পুলিশের।গ্রেপ্তারদের মধ্যে চারজন রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।সাভার মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা। অন্যদিকে, থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গ্রেপ্তার ঝটিকা মিছিল পুলিশের অভিযানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মহাসড়কে ঝটিকা মিছিল, রাতেই পুলিশের অভিযানে আটক ১৩

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি কয়েকজন গাড়িচালকও রয়েছেন।মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ও রাতে ব্যানার এবং লাঠিসোটা নিয়ে ৩৫ থেকে ৪০ জনের একটি দল মহাসড়কের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান। পরে অভিযান চালিয়ে মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। 

আরও  পড়ুন, এইচএসসি সংকট নিরসনে সরকারের প্রতি বিরোধীদলের সংলাপের আহ্বান

এ সময় কয়েকজন পানিতে সাঁতরে পালিয়ে যান বলেও দাবি পুলিশের।গ্রেপ্তারদের মধ্যে চারজন রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।সাভার মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা। অন্যদিকে, থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত