দৈনিক সংবাদ দিগন্ত

সাংবাদিকতায় নীতি, আদর্শ ও আপসহীন মনোভাব ধরে রাখার তাগিদ বিএনপির

গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো প্রবীণ সাংবাদিকরা সত্যনিষ্ঠা, নীতিবোধ ও আদর্শে বলীয়ান ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, তাঁদের সাহসিকতা ও দৃঢ় অবস্থান স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক স্মরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা এসব কথা বলেন।রুহুল কবীর রিজভী এরশাদবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, আশির দশকে স্বৈরাচারী এরশাদ শাসনের সময় দেশের সাধারণ মানুষ সত্য ও নিরপেক্ষ সংবাদ জানার জন্য প্রধানত বিবিসি ও ভয়েস অব আমেরিকার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর নির্ভর করত। তখন ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী এবং বিবিসির সাংবাদিক আতাউস সামাদের কণ্ঠের বস্তুনিষ্ঠ সংবাদ শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত।আরও পড়ুন,আসামের উচ্ছেদ ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি এনসিপির নানা ধরনের সরকারি নিষেধাজ্ঞা, শারীরিক নিগ্রহ ও গ্রেপ্তারের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁরা অসীম সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, সে সময়ের সাংবাদিকেরা ছিলেন নীতিবান, দৃঢ়চেতা ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন। চরম প্রতিকূল পরিবেশ ও প্রলোভন সত্ত্বেও তাঁরা সত্য বলা থেকে বিচ্যুত হননি। গিয়াস কামাল চৌধুরীর সাথে নিজের ছাত্ররাজনীতি জীবনের ব্যক্তিগত স্মৃতি স্মরণ করে রিজভী বলেন, তরুণদের প্রতি তাঁর অভিভাবকসুলভ স্নেহ ও পেশাগত আদর্শ বর্তমান যুগেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় এক বিরাট অনুপ্রেরণা হয়ে রয়েছে।

সাংবাদিকতায় নীতি, আদর্শ ও আপসহীন মনোভাব ধরে রাখার তাগিদ বিএনপির