দৈনিক সংবাদ দিগন্ত

গাজী নজরুল ইস্যুতে তদন্তে জামায়াত, তথ্য যাচাই শেষে সিদ্ধান্ত

গাজী নজরুল ইস্যুতে তদন্তে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের বিষয়ে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, তথ্য-উপাত্ত যাচাই শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো দলটি পর্যবেক্ষণ করছে।

আরও  পড়ুন, ‘জুলাইয়ের রক্ত লুটপাটের জন্য নয়’ : হাসনাত আবদুল্লাহ

এছাড়া, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও দলটি বিবেচনায় নিচ্ছে।জামায়াত জানিয়েছে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রয়োজনীয় অনুসন্ধান শেষে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী।এ বিষয়ে দলীয় অনুসন্ধান শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিষয় : জামায়াত গণমাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২২ জুলাই ২০২৬

গাজী নজরুল ইস্যুতে তদন্তে জামায়াত, তথ্য যাচাই শেষে সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের বিষয়ে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, তথ্য-উপাত্ত যাচাই শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।বিবৃতিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো দলটি পর্যবেক্ষণ করছে।

আরও  পড়ুন, ‘জুলাইয়ের রক্ত লুটপাটের জন্য নয়’ : হাসনাত আবদুল্লাহ

এছাড়া, এ বিষয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও দলটি বিবেচনায় নিচ্ছে।জামায়াত জানিয়েছে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রয়োজনীয় অনুসন্ধান শেষে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী।এ বিষয়ে দলীয় অনুসন্ধান শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত