জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। এ সময় দলটির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, কোনো নতুন লুটপাটের সুযোগ তৈরি করা নয়।মঙ্গলবার বিকেলে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই তারা জনগণের দুয়ারে এসেছেন। তিনি বলেন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই এনসিপির লক্ষ্য।তিনি আরও বলেন, একদলকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি।
আরও পড়ুন, কুরআনের আলোয় ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান
যদি দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসন আগের মতোই চলতে থাকে, তবে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য থাকবে না।পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ পরিবার আর দেশের নেতৃত্ব দিতে পারবে না এবং ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এ সময় তিনি চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী ইসতিয়াক হোসেন জামির পক্ষে সমর্থন কামনা করেন।অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক দাবি তুলে ধরেন।পথসভা শেষে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেন।
বিষয় : আন্দোলন লুটপাট রাষ্ট্র সংস্কার

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন