দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।ডা. শফিকুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণ একটি মৌলিক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু দীর্ঘ সংলাপের পর প্রণীত সংস্কার সনদের ওপগণভোট হলেও সেই রায়ের বাস্তবায়ন হয়নি।আরও  পড়ুন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলেরতিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য দায়ী রাষ্ট্রীয় কাঠামো এখনও অপরিবর্তিত রয়েছে। ফলে জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জুলুম-নিপীড়ন বেড়েই চলেছে এবং মানুষের জানমাল ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী যেকোনো সরকারি পদক্ষেপের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে।

জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান