দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির প্রতিবাদ

শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির প্রতিবাদ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ করতে না দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।সোমবার এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই।তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকারও বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আমলের মতো বিরোধী ও ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রাখছে।এনসিপি নেতারা বলেন, রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

আরও  পড়ুন, ‘পার্বত্য জেলাকে শাস্তির পোস্টিং বানানো বন্ধ করতে হবে’ : সারজিস আলম

 শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার কোনো অজুহাতেই হরণ করা সমর্থনযোগ্য নয়।তারা আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি বন্ধে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের মানসিকতা শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এখনো অধরা থাকার প্রমাণ। এ ধরনের দমন-পীড়ন অব্যাহত থাকলে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া ঝুঁকিতে পড়বে।অনতিবিলম্বে এ ধরনের অবস্থান থেকে সরে এসে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও পুলিশের ক্ষমতার অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সব দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে এনসিপি।

বিষয় : শান্তিপূর্ণ রাষ্ট্র সংস্কার এনসিপির প্রতিবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ করতে না দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।সোমবার এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই।তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকারও বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আমলের মতো বিরোধী ও ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রাখছে।এনসিপি নেতারা বলেন, রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

আরও  পড়ুন, ‘পার্বত্য জেলাকে শাস্তির পোস্টিং বানানো বন্ধ করতে হবে’ : সারজিস আলম

 শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার কোনো অজুহাতেই হরণ করা সমর্থনযোগ্য নয়।তারা আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি বন্ধে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের মানসিকতা শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এখনো অধরা থাকার প্রমাণ। এ ধরনের দমন-পীড়ন অব্যাহত থাকলে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া ঝুঁকিতে পড়বে।অনতিবিলম্বে এ ধরনের অবস্থান থেকে সরে এসে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও পুলিশের ক্ষমতার অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সব দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে এনসিপি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত