প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির প্রতিবাদ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ করতে না দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।সোমবার এক যৌথ বিবৃতিতে দলটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই।তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকারও বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আমলের মতো বিরোধী ও ভিন্নমতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার পুরোনো চর্চা অব্যাহত রাখছে।এনসিপি নেতারা বলেন, রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।আরও পড়ুন, ‘পার্বত্য জেলাকে শাস্তির পোস্টিং বানানো বন্ধ করতে হবে’ : সারজিস আলম শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার কোনো অজুহাতেই হরণ করা সমর্থনযোগ্য নয়।তারা আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি বন্ধে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের মানসিকতা শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এখনো অধরা থাকার প্রমাণ। এ ধরনের দমন-পীড়ন অব্যাহত থাকলে রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া ঝুঁকিতে পড়বে।অনতিবিলম্বে এ ধরনের অবস্থান থেকে সরে এসে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে প্রশাসন ও পুলিশের ক্ষমতার অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সব দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে এনসিপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত