পার্বত্য অঞ্চলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করে পদায়নের নীতি থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।তিনি বলেছেন, দুর্গম ও পিছিয়ে থাকা এলাকায় সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।রোববার সন্ধ্যায় বান্দরবান কে এস আই মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।তিনি অভিযোগ করেন, দেশের কিছু জেলাকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক ধরনের শাস্তিমূলক বদলির জায়গা হিসেবে ব্যবহার করা হয়। দুর্নীতি বা কোনো অপরাধে অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তি হিসেবে এসব এলাকায় পাঠানো হয় বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ‘উপযুক্ত জবাব’: ১১ দলের লংমার্চ ৫ সেপ্টেম্বর
সারজিস আলম বলেন, কুড়িগ্রাম, লালমনিরহাট, ভোলা, পঞ্চগড় এবং পার্বত্য তিন জেলাসহ বেশ কয়েকটি এলাকায় এমন কর্মকর্তাদের বদলি করা হয়। অথচ এসব অঞ্চলের মানুষের জীবনযাপন সমতলের তুলনায় অনেক বেশি কঠিন।তার ভাষ্য, পাহাড়ি অঞ্চলের মানুষ নানা প্রতিকূলতার মধ্যে জীবিকা নির্বাহ করেন। সেখানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদায়ন করা হলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।এনসিপির এই নেতা বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করতে হলে প্রশাসনে সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে।সভায় বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
বিষয় : অভিযুক্ত পোস্টিং দুর্নীতিগ্রস্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন