আসন্ন রমজানে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল। এবার ট্রাকের সংখ্যা ৭০টি বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যা প্রায় ৪০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। টিসিবির পরিকল্পনা বাস্তবায়িত হলে গতবারের তুলনায় আরও ছয় লাখ মানুষ কম দামে পণ্য কেনার সুযোগ পাবেন। রমজানের চাহিদা বিবেচনায় ভোজ্যতেল, মসুর ডাল ও চিনিসহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তোলার প্রস্তুতিও চলছে। স্মার্ট কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের চাহিদা মাথায় রেখে পণ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের বাইরে আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বাড়তি পণ্য সংগ্রহের বিষয়ে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি।
আরও পড়ুন,জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি প্রতিমন্ত্রীর
এদিকে চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ সময়ে সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন। একই সময়ে চিনির আমদানি দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন; আগের বছরের একই সময়ে যা ছিল ১২ হাজার টন। মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। খেজুর আমদানিও ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি বৃদ্ধি, সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহ এবং ট্রাকে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। তবে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সময়মতো পণ্য সরবরাহ ও সাশ্রয়ী মূল্যে বিক্রি নিশ্চিত করা জরুরি।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬