মার্কিন ডলারের দুর্বলতা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার প্রভাবে আবারও কিছুটা বেড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিনের শুরুতে গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে ঘুরে দাঁড়ায় স্বর্ণের বাজার। স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৭ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও বেড়েছে।আরও পড়ুন ,ঈদুল আজহায় ব্যাংকে সাত দিনের ছুটি ২৫ মে, খোলা থাকবে নির্দিষ্ট লেনদেনবিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের দরপতনের ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতে পারে—এমন খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও কমেছে।তবে সরকারি বন্ডের উচ্চ মুনাফা বা ইল্ড স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। কারণ সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের পরিবর্তে বেশি মুনাফার বন্ডের দিকে ঝুঁকে পড়েন।এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।আরও পড়ুন , ঈদ সামনে, বাড়ছে প্রবাসী আয় মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা