দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিট ১৩৬ টাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২ মাস আগে প্রথম ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টিকিট কেনা যাচ্ছে। বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের টিকিট এখন বাজারে। এর মধ্যে একটি ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ রুপি বা ১৩৬ টাকা।কলকাতার ইডেন গার্ডেনে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচটি হবে ইতালির বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দামই ১০০ রুপি। তবে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর টিকিটের দাম অবশ্য কমপক্ষে আড়াই গুণ বেশি। 

বাংলাদেশ-নেপাল ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। এই ম্যাচের টিকিটের দাম ২৫০ রুপি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে ৭ ও ১৪ ফেব্রুয়ারি। এই দুই ম্যাচের টিকিটের দাম ৩০০ রুপি।প্রথম ধাপে বিশ লাখের বেশি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে। ভারত অংশের টিকিটের শুরু ১০০ রুপি। শ্রীলঙ্কা অংশের টিকিটের শুরু ১০০০ লঙ্কান রুপি। আইসিসি জানিয়েছে, ‘এই টিকিটের দাম কম রাখা হয়েছে। কারণ আমরা চাই ক্রিকেটপ্রেমীরা সমান সুযোগ পাক। ১০তম আসরটি হবে ভারত ও শ্রীলঙ্কায়। সময় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।’

বিষয় : বিশ্বকাপ টিকিট সাশ্রয়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিট ১৩৬ টাকা

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২ মাস আগে প্রথম ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টিকিট কেনা যাচ্ছে। বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের টিকিট এখন বাজারে। এর মধ্যে একটি ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ রুপি বা ১৩৬ টাকা।কলকাতার ইডেন গার্ডেনে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচটি হবে ইতালির বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দামই ১০০ রুপি। তবে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর টিকিটের দাম অবশ্য কমপক্ষে আড়াই গুণ বেশি। 

বাংলাদেশ-নেপাল ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। এই ম্যাচের টিকিটের দাম ২৫০ রুপি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে ৭ ও ১৪ ফেব্রুয়ারি। এই দুই ম্যাচের টিকিটের দাম ৩০০ রুপি।প্রথম ধাপে বিশ লাখের বেশি টিকিট বিক্রির জন্য তোলা হয়েছে। ভারত অংশের টিকিটের শুরু ১০০ রুপি। শ্রীলঙ্কা অংশের টিকিটের শুরু ১০০০ লঙ্কান রুপি। আইসিসি জানিয়েছে, ‘এই টিকিটের দাম কম রাখা হয়েছে। কারণ আমরা চাই ক্রিকেটপ্রেমীরা সমান সুযোগ পাক। ১০তম আসরটি হবে ভারত ও শ্রীলঙ্কায়। সময় ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত