দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মির্জাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের উন্নয়নে ৬৮ প্রকল্পে চেক বিতরণ, চার বছরে দৃশ্যমান পরিবর্তনের আশা মন্ত্রীর

বাকলিয়ায় মাদক কারবার ও আধিপত্যের দ্বন্দ্বে সোবহান খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২

টাঙ্গাইল জেলা প্রশাসকের যমুনার দুর্গম চরে স্কুল পরিদর্শন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার

দেবহাটায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ডাম্পারের দাপটে বেহাল সরকারি রাস্তা

সাতক্ষীরায় একদিনেই চালু দুটি ‘মানবতার দেয়াল’, বিনামূল্যে পোশাক পাবেন অসহায় মানুষ

কদমতলায় মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন
ছবি: মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে কথিত মাদক কারবারিদের তৎপরতা বন্ধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের উদ্যোগে কদমতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির প্রধান উপদেষ্টা ডা. মো. মিজানুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য ডা. হাসান সিদ্দিকী লাভু, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও বাজার কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মিজানুর রহমান, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিয়ারুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী আশরাফুজ্জামান এবং কাপড় ব্যবসায়ী হাফেজ আল আমিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, কদমতলা বাজারসংলগ্ন নলকুড়া গ্রামের মৃত আশরাফের পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের অভিযোগ, আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও তাঁরা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে দাবি করেন বক্তারা।

আরও পড়ুন, তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

তাঁরা আরও বলেন, মাদক কারবারিদের তৎপরতা বন্ধে বাজার কমিটি ও স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে প্রতিবাদ এবং প্রতিরোধের চেষ্টা করেও কার্যকর ফল পাননি। এর মধ্যে গত ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। বক্তাদের দাবি, মাদক ব্যবসার প্রতিবাদ ও বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। মানববন্ধনে আরও বক্তব্য দেন বাজার কমিটির সহসভাপতি শামসুজ্জামান, সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. মিলন হোসেন, কোষাধ্যক্ষ মো. মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আফসার আলী এবং সদস্য মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. আবুল হাসান, মো. সাইদুজ্জামান, মো. শিমুল হোসেন, মো. হযরত আলী ও মোহাম্মদ আলীসহ অনেকে। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করছে না, বরং এলাকার সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় কদমতলা বাজার কমিটির সদস্যসহ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো. আবু সাঈদ।

বিষয় : মানববন্ধন কদমতলা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কদমতলায় মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x