দৈনিক সংবাদ দিগন্ত

নারীর স্বাধীনতা নিয়ে সরব কৃতি শ্যানন

নারীর স্বাধীনতা নিয়ে সরব কৃতি শ্যানন
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন

নারীর স্বাধীনতা, ব্যক্তিগত পছন্দ ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন, নারীর অধিকার ও স্বাধীনতার প্রশ্নকে শুধু ‘পুরুষ বনাম নারী’র লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। বরং বিষয়টি এমন একটি মানসিকতার বিরুদ্ধে, যেখানে নারীর স্বাধীনতা ও পছন্দকে নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে।কৃতির শেয়ার করা পোস্টে পিতৃতন্ত্রকে ঐতিহ্য হিসেবে মেনে নেওয়ার প্রবণতার সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে নারীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে সমাজের একাংশের প্রতিক্রিয়ার সঙ্গে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সামাজিক প্রতিক্রিয়ার পার্থক্যও তুলে ধরা হয়।

আরও   পড়ুন, আচরণ নিয়ে মুখ খুললেন ভাবনা

সম্প্রতি ভারতের বিহারের জামুইয়ে দুই কিশোর-কিশোরীকে একদল যুবকের হেনস্তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর ওই দুই কিশোর-কিশোরীকে আটকে হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর মামলা দায়ের এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।এই ঘটনার প্রেক্ষাপটেই কৃতির সমাজমাধ্যমের পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে। নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে তার বক্তব্য।কৃতির অবস্থানের মূল বক্তব্য হলো—নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দকে কেন্দ্র করে বিচার করার পরিবর্তে সমাজের উচিত নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের মতো গুরুতর বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : ঐতিহ্যবাহী_খাবার পিতৃতান্ত্রিক নারীর স্বাধীনতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নারীর স্বাধীনতা নিয়ে সরব কৃতি শ্যানন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারীর স্বাধীনতা, ব্যক্তিগত পছন্দ ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন, নারীর অধিকার ও স্বাধীনতার প্রশ্নকে শুধু ‘পুরুষ বনাম নারী’র লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। বরং বিষয়টি এমন একটি মানসিকতার বিরুদ্ধে, যেখানে নারীর স্বাধীনতা ও পছন্দকে নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে।কৃতির শেয়ার করা পোস্টে পিতৃতন্ত্রকে ঐতিহ্য হিসেবে মেনে নেওয়ার প্রবণতার সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে নারীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে সমাজের একাংশের প্রতিক্রিয়ার সঙ্গে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সামাজিক প্রতিক্রিয়ার পার্থক্যও তুলে ধরা হয়।

আরও   পড়ুন, আচরণ নিয়ে মুখ খুললেন ভাবনা

সম্প্রতি ভারতের বিহারের জামুইয়ে দুই কিশোর-কিশোরীকে একদল যুবকের হেনস্তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর ওই দুই কিশোর-কিশোরীকে আটকে হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর মামলা দায়ের এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।এই ঘটনার প্রেক্ষাপটেই কৃতির সমাজমাধ্যমের পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে। নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে তার বক্তব্য।কৃতির অবস্থানের মূল বক্তব্য হলো—নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দকে কেন্দ্র করে বিচার করার পরিবর্তে সমাজের উচিত নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের মতো গুরুতর বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
নারীর স্বাধীনতা নিয়ে সরব কৃতি শ্যানন
0:00 0:00
1.0x