নারীর স্বাধীনতা, ব্যক্তিগত পছন্দ ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন, নারীর অধিকার ও স্বাধীনতার প্রশ্নকে শুধু ‘পুরুষ বনাম নারী’র লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। বরং বিষয়টি এমন একটি মানসিকতার বিরুদ্ধে, যেখানে নারীর স্বাধীনতা ও পছন্দকে নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে।কৃতির শেয়ার করা পোস্টে পিতৃতন্ত্রকে ঐতিহ্য হিসেবে মেনে নেওয়ার প্রবণতার সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে নারীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে সমাজের একাংশের প্রতিক্রিয়ার সঙ্গে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সামাজিক প্রতিক্রিয়ার পার্থক্যও তুলে ধরা হয়।আরও পড়ুন, আচরণ নিয়ে মুখ খুললেন ভাবনাসম্প্রতি ভারতের বিহারের জামুইয়ে দুই কিশোর-কিশোরীকে একদল যুবকের হেনস্তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর ওই দুই কিশোর-কিশোরীকে আটকে হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনার পর মামলা দায়ের এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।এই ঘটনার প্রেক্ষাপটেই কৃতির সমাজমাধ্যমের পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে। নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছে তার বক্তব্য।কৃতির অবস্থানের মূল বক্তব্য হলো—নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দকে কেন্দ্র করে বিচার করার পরিবর্তে সমাজের উচিত নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের মতো গুরুতর বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার এই পোস্ট সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।