দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ৫৪ দেশের প্রতিনিধিদের সরাসরি ভোটে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন। বিষয়টি রোববার প্রকাশিত একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল। এতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। কর্মসূচির নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়।

নির্বাচনে ডা. তৌহিদুর রহমান আউয়াল ১৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপরাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পান ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পান ৫ ভোট।

আড়ও পড়ুন,দখলের অভিযোগ খতিয়ে দেখার দাবি তাসনিম জারার

পিকিং ইউনিভার্সিটি ২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ১৩তম অবস্থানে রয়েছে। কিউএসের প্রকাশিত ফলাফলেও বিশ্ববিদ্যালয়টির ১৩তম অবস্থান নিশ্চিত করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. আউয়াল তার রাজনৈতিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানানোর কথা বলেন। তিনি জানান, তাদের আস্থা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও দেশটির নেতৃত্বের সঙ্গে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

বিষয় : প্রতিনিধি স্কলারশিপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x