দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন নিয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করল ইইউ প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি।  আরো পড়ুন , জাতীয় পার্টির মতো বিরোধীদল হতে চায় জামায়াতগণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম এবং রবিউল হাসান।বৈঠকে নির্বাচনের কেমন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়ে আলোচনা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সেসব বিষয়েও জানতে চাওয়া হয়।

নির্বাচন নিয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করল ইইউ প্রতিনিধি দল