আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।সম্ভাব্য জাপান সফরে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও দক্ষ জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরের আমন্ত্রণ জানিয়েছেন—বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (COP31) অনুষ্ঠিত হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা UNFCCC-এর তথ্য অনুযায়ী, সম্মেলনটি ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য COP31-এ জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির বাস্তবায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন, হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন ফের পেছাল, নতুন তারিখ ৩ নভেম্বর
এদিকে নভেম্বরে সৌদি আরব সফরেরও প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য এ সফরে বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রোহিঙ্গা সংকটেও সৌদি আরবের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। জনশক্তি রপ্তানির পাশাপাশি মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।তবে সফরগুলোর চূড়ান্ত তারিখ ও কর্মসূচি সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক ঘোষণা এবং কূটনৈতিক সমন্বয়ের পর নিশ্চিত হবে।
বিষয় : প্রধানমন্ত্রী সফরে প্রস্তুতি

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন