দৈনিক সংবাদ দিগন্ত

দীপাবলির রাতে গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী

সৌরভ তোমার
সৌরভ তোমার
ছবি: সৌরভ তোমার

ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় দীপাবলিতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সৌরভ তোমার (২৬) নামে এক সেনাসদস্যকে গুলি করা হয়েছে। তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দীপাবলির রাতে নিজ গ্রামের বাড়ির বাইরে ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে আতশবাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের বাসিন্দা ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি ছোড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে। পরে সেটি সৌরভের কানের পেছনে মাথায় আঘাত করে। 

আরও পড়ুন,বনানীতে অবৈধ গেস্ট হাউস ঘিরে পুলিশের নয়ছয়

এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন সৌরভ। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। দীপাবলি উদযাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি। ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনুর বিরুদ্ধে মামলা (এফআইআর) দায়ের করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দীপাবলির রাতে গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x