দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পানি সংকটে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তা, শুকনো মৌসুমের আগেই জেগে উঠছে অসংখ্য বালুচর

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

সাতক্ষীরায় সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসকের রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ গ্রেপ্তার ৬

দিরাইয়ে বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ: আদালতে মামলা

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, বিতর্কে তালা এলজিইডি কর্মকর্তা

মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যের ডাক মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের

মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যের ডাক মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের

মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

সহকারী শিক্ষক তপন সরকার
সহকারী শিক্ষক তপন সরকার
ছবি: সহকারী শিক্ষক তপন সরকার

মির্জাপুরে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন সরকারকে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহীন মিয়ার স্বাক্ষরিত আদেশে তাঁকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনসার উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তপন সরকার বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিভাবক ও স্থানীয়রা পরে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। গতকাল এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে ক্ষুব্ধ এলাকাবাসী তপন সরকারকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন। তবে কেউ লিখিত অভিযোগ না করায় পুলিশ তাঁকে উপজেলা শিক্ষা কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেয়।

আরও পড়ুন, সাতক্ষীরায় সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসকের রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ

ঘটনাটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন সরকারকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আনসার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তকালীন তপন সরকার উপজেলা শিক্ষা কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ না করায় তাঁকে উপজেলা শিক্ষা কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

বিষয় : বরখাস্ত যৌন নিপীড়ন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x