দৈনিক সংবাদ দিগন্ত

যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগে গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আরও পড়ুন, নতুন মিশনে তটিনীপ্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, ‘আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান। জাহিদ অন্তুর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়।আরও পড়ুন, নায়ক প্রেমের প্রস্তাব দিয়েছেপরের বছর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায়। মামলায় বলা হয়েছে, ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদের হোয়াটসঅ্যাপে ওই ছাত্রীর সঙ্গে কথা হয়। জাহিদ তাকে তার বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয়। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার