দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পানি সংকটে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তা, শুকনো মৌসুমের আগেই জেগে উঠছে অসংখ্য বালুচর

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

সাতক্ষীরায় সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসকের রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ গ্রেপ্তার ৬

দিরাইয়ে বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ: আদালতে মামলা

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, বিতর্কে তালা এলজিইডি কর্মকর্তা

মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যের ডাক মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের

মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যের ডাক মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের

দিরাইয়ে বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ: আদালতে মামলা

বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ
বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ
ছবি: বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ

দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের নাসিরপুর গ্রামে সংঘর্ষে আব্দুর নুর (৬০) নিহত হওয়ার ঘটনার পর পৈতৃক বসতভিটা ভাঙচুর, লুটপাট ও জবরদখল করে নতুন ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল কায়ূম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ শতক জমি দখলের অভিযোগ এনে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে নালিশি মামলা দায়ের করেছেন একই গ্রামের রাজা মিয়া (৩৬)। অভিযোগকারীর দাবি, তাঁদের তিনটি দালানঘর ও একটি টিনের ঘর ভাঙচুর এবং মালামাল লুটপাট করা হয়েছে। এতে প্রায় ১ কোটি থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল কায়ূম মিয়া। অভিযোগকারী রাজা মিয়া নাসিরপুর গ্রামের সুরুজ আলী মিয়ার ছেলে। তাঁর দাবি, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইজারাদার বিল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আব্দুর নুর (৬০) আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর ঢাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। রাজা মিয়ার অভিযোগ, ওই ঘটনার জের ধরে আব্দুল কায়ূম মিয়াসহ কয়েকজন তাঁদের পৈতৃক বসতবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও প্রায় ১০ শতক জমি জবরদখল করেন। তাঁর বাবার নামে রেকর্ডভুক্ত এবং দীর্ঘদিনের দখলে থাকা বসতভিটার জমিতে এসব ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। রাজা মিয়া জানান, সংঘর্ষের ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না দিরাই বাজারে অবস্থান করছিলেন। সংঘর্ষের খবর পেয়ে জারুলিয়া গ্রামের জোহানকে সাথে নিয়ে দিরাই থানায় যান। পরে পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে বসতবাড়ি ভাঙচুরের ঘটনা দেখতে পান বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁদের তিনটি দালানঘর ও একটি টিনের ঘর ভাঙচুর করা হয়েছে এবং ঘরের মালামাল লুটপাট করা হয়েছে। এতে আনুমানিক ১ কোটি থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন, সাংবাদিকদের নিয়ে কটূক্তি, বিতর্কে তালা এলজিইডি কর্মকর্তা

এদিকে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করা হয় বলে অভিযোগ করেন রাজা মিয়া। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং স্বাভাবিক চলাচলে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। রাজা মিয়া আরও জানান, জমির বিরোধ নিষ্পত্তির জন্য দিরাই থানা পুলিশের সহযোগিতায় সার্ভেয়ারের মাধ্যমে খতিয়ান ও দাগ অনুযায়ী জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় বিষয়টির সমাধান হয়নি। পরবর্তী সময়ে তাঁদের বসতভিটার জায়গায় ঘর নির্মাণ করা হয় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে চরনারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কুখন তালুকদার বলেন,২০২৪ সালের ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। কিছুদিন আগে রাজা মিয়া আমাকে জানান, তাঁদের জমিতে আব্দুল কায়ূম মিয়া নতুন ঘর নির্মাণ করেছেন। পরে আমি আব্দুল কায়ূমের সাথে ফোনে কথা বলি। তিনি আমাকে জানান, টিনের ঘর নির্মাণ করেছিলেন। তবে থানা থেকে ফোন পাওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছেন। সার্ভেয়ার যেদিন জমি পরিমাপ করেছিলেন, সেদিন আমি উপস্থিত ছিলাম। ওই দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায় বলেন,এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি অসুস্থ। ২০২৪ সালের ঘটনা এবং ২০২৬ সালের জমি নিয়ে বিরোধের বিষয়েও আমার কিছু জানা নেই। জমি পরিমাপের বিষয়ে সার্ভেয়ার শাহ আলম বলেন, ইউএনও ও দিরাই থানার ওসি আমিনুল ইসলামের নির্দেশে আমি সেখানে গিয়ে জমি পরিমাপ করেছিলাম। তবে উভয় পক্ষই পরিমাপ মেনে নেয়নি। তাঁরা জানিয়েছেন, আদালতের মাধ্যমে সার্ভেয়ার এনে পুনরায় জমি পরিমাপ করবেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জমি পরিমাপের জন্য সার্ভেয়ার পাঠিয়েছিলাম। জমিতে ঘর নির্মাণের বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন,মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে ঐক্যের ডাক মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের

অন্যদিকে, রাজা মিয়ার বোন জামাই নুরুল ইসলাম অভিযোগ করেছেন, আব্দুল কায়ূম মিয়া তাঁর কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছিলেন। তাঁর অভিযোগ, টাকা না দিলে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছিল। টাকা দেওয়ার সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন লৌরলারচর গ্রামের বাসিন্দা সাহিন তালুকদার। সাহিন তালুকদার বলেন, নুরুল ইসলাম আব্দুল কায়ূম মিয়াকে ৪ লাখ টাকা দিয়েছিলেন, যাতে তাঁদের বিরুদ্ধে মামলা না করা হয় এবং বাড়িঘর ভাঙচুর না করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল কায়ূম মিয়া। তিনি বলেন, আমি রাজা মিয়ার জায়গায় কোনো ঘর নির্মাণ করিনি। সার্ভেয়ারের পরিমাপ অনুযায়ী টিনের ঘর নির্মাণ করেছি। ৪ লাখ টাকা গ্রহণ, হুমকি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগসহ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেন। রাজা মিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের ভয়ে পরিবারের সদস্যরা নিজ বসতভিটায় বসবাস করতে পারছেন না। বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যদের বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে। পৈতৃক সম্পত্তি থাকা সত্ত্বেও তাঁদের বাড়িছাড়া জীবন কাটাতে হচ্ছে। আদালতে দায়ের করা নালিশি মামলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৭ ধারাসহ দণ্ডবিধির ৪৪৭ ও ৫০৬(২) ধারার বিষয় উল্লেখ করা হয়েছে। মামলায় একাধিক ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে রাজা মিয়া জমির কাগজপত্র যাচাই, সংঘর্ষ-পরবর্তী ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত মালিকানা নির্ধারণের মাধ্যমে পৈতৃক বসতভিটা ফিরে পেতে প্রশাসন ও আদালতের সহযোগিতা কামনা করেছেন।

বিষয় : মামলা বসতভিটা ভাঙচুর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দিরাইয়ে বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ: আদালতে মামলা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x