জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের মাটিতে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় নিতে দেওয়া হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, এ দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এখানে কোনো গণহত্যাকারী ও পলাতক ফ্যাসিস্টকে এক মুহূর্তের জন্যও আশ্রয় দেওয়া হবে না। পোস্টে তিনি অভিযোগ করেন, সারা রাত ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দিনের আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল হামলা চালিয়ে মানুষকে আহত করা হয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনের একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের দাবিদারদের উদ্দেশে প্রশ্ন তুলে হাসনাত বলেন, এসব ঘটনার পরও যারা দলটির রাজনৈতিক অধিকার চান, তাঁরা কী বলবেন? আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে আরও কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
আরও পড়ুননাশকতা ঠেকাতে চেকপোস্ট ও সাইবার নজরদারি বাড়াচ্ছে পুলিশ
আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তিনি দাবি করেন, মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও থাকার পরও সহিংসতা বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আবারও রক্তপাত ঘটানোর উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা দেশজুড়ে সশস্ত্র তৎপরতায় নেমেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় আবার ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের রাজপথে নামতে হচ্ছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, আর কতবার তরুণদের সন্ত্রাসীদের মোকাবিলায় রাজপথে নামতে হবে? পোস্টের শেষাংশে শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘জান দেব, কিন্তু জুলাই দিব না।’
বিষয় : নিষিদ্ধ বিরুদ্ধে আওয়ামী লীগের

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬