দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি

জলবায়ু সম্মেলন
জলবায়ু সম্মেলন
ছবি: জলবায়ু সম্মেলন

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP-31)-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ ২১ সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরসূচি অনুযায়ী, আগামী ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে, যেখানে ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন,নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা রুখতে ছাত্রদলকে সতর্ক থাকার আহ্বান

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, পরিবেশ সুরক্ষায় দূরদর্শী পদক্ষেপের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে 'গ্রিন সরকার' হিসেবে সমাদৃত। তিনি স্মরণ করিয়ে দেন যে, নির্বাচনে জয়ী হওয়ার আগেই তারেক রহমান দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী ও খাল খনন এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই তা বাস্তবে রূপ দিচ্ছেন। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই শীর্ষ সম্মেলনে যোগদান দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। 

আরও পড়ুন,রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাঠানোর অভিযোগ সংসদে

নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নিতে বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির (UNDP) প্রশাসকের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং বৈশ্বিক জলবায়ু তহবিল সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : বৈঠক তুরস্ক প্রেসিডেন্ট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x