দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নবাগত কমিশনার

সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার

ছবি: সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার

গাজীপুর মহানগরকে নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও অপরাধীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরেন। তাঁরা মহানগরে মাদক ব্যবসার মূল হোতা, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি কিশোর গ্যাং, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শিল্পকারখানাসংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড, ঝুঁকিপূর্ণ সড়ক ও নির্জন স্থানে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন সাংবাদিকরা। বিশেষ করে রাতে কর্মজীবী নারী, শ্রমিক, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধ, জিডি ও মামলা গ্রহণে স্বচ্ছতা, পুলিশের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তাব তুলে ধরা হয়। অপরাধের ঘটনায় গুজব ও বিভ্রান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে দ্রুত নির্ভরযোগ্য তথ্য সরবরাহেরও আহ্বান জানান সাংবাদিকরা।

আরও পড়ুন, আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

সাংবাদিকদের বক্তব্য শুনে কমিশনার মো. আশিক সাঈদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও সঠিক তথ্যের আদান-প্রদানের মাধ্যমে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সম্ভব। সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৮ নভেম্বর জিএমপির নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে পুলিশ সদর দপ্তর, ডিএমপি, বিভিন্ন রেঞ্জ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

বিষয় : জিএমপি পুলিশ কমিশনার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নবাগত কমিশনার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x