দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

গঙ্গাচড়া সরকারি কলেজ
গঙ্গাচড়া সরকারি কলেজ
ছবি: গঙ্গাচড়া সরকারি কলেজ

‎রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন, ‎বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন। তাঁদের মধ্যে শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে। ‎গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

বিষয় : ককটেল বিস্ফোরণ গঙ্গাচড়া সরকারি কলেজ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

‎রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। 

আরও পড়ুন, ‎বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন। তাঁদের মধ্যে শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে। ‎গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x