দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‎বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎জামালপুরের বকশীগঞ্জে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় জোড়পূর্বক বাড়ি-ঘর ভাঙচুর, বসতভিটা দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মো. ফরিদ মিয়ার ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‎​সংবাদ সম্মেলনে ও বকশীগঞ্জ থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার (জাগীর পাড়া) এলাকার মৃত টিয়েজল মিয়ার ছেলে মো. শাহজাহান (ফায়ার সার্ভিস কর্মকর্তা), মো. শাফি মিয়া, মো. শাহিনুর রহমান এবং সাওদাগর পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. ফকির আলীসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন দীর্ঘ দিন ধরে ভুক্তভোগী মো. শেখ ফরিদ ও তাঁর পরিবারের সাথে জমি সংক্রান্ত শত্রুতা করে আসছে। 

আরও পড়ুন, কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াল থাবা, ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম

‎​ভুক্তভোগী শেখ ফরিদ অভিযোগ করেন যে, তাঁর সহিদ জমাজমির বিষয়ে জামালপুর বিজ্ঞ জেলা জজ আদালতে দায়েরকৃত ৫টি মামলায় তিনি ডিগ্রিপ্রাপ্ত হয়েছেন। কিন্তু ১নং বিবাদী শাহজাহান প্রভাবশালী হওয়ায় এবং বিভিন্ন কুচক্রী মহলের ছত্রছায়ায় ভুয়া দলিল তৈরি করে তাঁর সম্পত্তি ও বাড়ির দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযুক্তরা ইতোমধ্যে তাঁদের বাড়ি-ঘর ভাঙচুর করেছে এবং সাধারণ ও সহজ-সরল প্রকৃতির হওয়ায় তাঁদের নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে। ‎​বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাাহীনতা ও আতঙ্ক দিন কাটাচ্ছে। এমতাবস্থায়, বাড়ি-ঘর ও জমি-জমা জবরদখল মুক্ত রাখতে এবং নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মো. শেখ ফরিদ ও তাঁর পরিবার। এ বিষয়ে তারা বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, ডিআইজি (প্রশাসন) ময়মনসিংহ রেঞ্জ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর বরাবর অনুলিপি প্রেরণ করেছেন। 

বিষয় : সংবাদ সম্মেলন ‎বকশীগঞ্জ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‎বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x