দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কেশবপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ল্যাপটপ বিতরণ

শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ল্যাপটপ বিতরণ

ছবি: শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ল্যাপটপ বিতরণ

যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ’ (ভাব)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার ঘোষ, শিক্ষক নূরুল ইসলাম খান, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু, কম্পিউটার প্রশিক্ষক হেলাল খান ও শাহনাজ আফরোজ প্রমুখ।

আরও পড়ুন, সাতক্ষীরা মেডিকেলে নবজাতকের বেডে সেবার নামেও অর্থ আদায়ের অভিযোগ

অনুষ্ঠানে ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ১০০ জন শিক্ষার্থী, ২ জন কলেজ শিক্ষার্থী, ৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) আওতায় কম্পিউটার অপারেশনে কমপিটেন্ট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ভাব বাংলাদেশের সহযোগিতায় কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য প্রণোদনার চেক তুলে দেওয়া হয়। একইসাথে মূলগ্রাম দারুল উলূম আলিম মাদ্রাসাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ‘দক্ষতার বিস্তারে ভাব বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিষয় : শিক্ষার্থী ল্যাপটপ বিতরণ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কেশবপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ল্যাপটপ বিতরণ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x