লালমনিরহাটের কালীগঞ্জে একটি গোডাউন থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ এবং আহত অবস্থায় আরও এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার একটি গোডাউন থেকে তাদের উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃদ্ধার মৃত্যুর কারণ ও অপর নারীর আহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত বালিফিন্দি বেগম (৭৫) উত্তর বিচনদই গ্রামের বাসিন্দা। তিনি মৃত এলাহীর স্ত্রী। আহত নুরুননাহার বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনটির মূল মালিক নুরুদ্দিন। গোডাউনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর অগোচরে জমি ও গোডাউন স্থানীয় আবু শাহজালালের কাছে বিক্রি করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। নিহত বালিফিন্দি বেগম কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর আপন ফুপু।
আরও পড়ুন, টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল: হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি
বৃদ্ধার মৃত্যুর ঘটনায় দীর্ঘদিনের বিরোধের জেরে আবু শাহজালাল ও তার ভাতিজা হাসান শহীদ সোহরাওয়ার্দীকে দায়ী করেন আশরাফুল ইসলাম রাজু। তবে বিকেলে সংবাদ সম্মেলন করে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন হাসান শহীদ সোহরাওয়ার্দী। একই সঙ্গে ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা কীভাবে গোডাউনে গেলেন, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মাওলা জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃদ্ধার মৃত্যুর কারণ এবং অপর নারী কীভাবে আহত হয়েছেন, তা তদন্তের পর জানা যাবে।
বিষয় : কালীগঞ্জ মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬