সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দণ্ডিত ও পলাতক হওয়ায় তাঁর পাসপোর্ট ইস্যুর আইনগত সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দণ্ডিত ও পলাতক হওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। এমন ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে ভ্রমণ নথি দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে। চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনা মামলার বিচার চলাকালে আদালতে হাজির হয়ে বিচার মোকাবিলা করেননি। রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের সময় পেরিয়ে যাওয়ায় ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। ব্রিফিংয়ে আমিনুল ইসলাম জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে।
ফতুল্লায় আগুনের ধোঁয়ায় অসুস্থ ৭৯, ছাড়পত্র পেয়েছে ১৬ জনতাঁর বক্তব্য, শেখ হাসিনা নিজে, তাঁর দল বা নেতাকর্মীরা আবেদন করেননি; আবেদনটি করেছে ওই আইনজীবী প্রতিষ্ঠান। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এ বিষয়ে তাঁদের কাছে আনুষ্ঠানিক দলিল নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। আমিনুল ইসলামের ভাষ্য, বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই সঠিক পন্থা বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়ার কথা জানাতে পারেন। তাঁর অভিযোগ, মামলা চলাকালে দেশে না ফিরে এবং রায়ের পর আপিল না করে তিনি বিচারপ্রক্রিয়া এড়িয়ে গেছেন। শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, তাঁর নিজের কোনো বক্তব্য তাঁরা পাননি। প্রচারিত অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়ার মতো তথ্য তাঁদের কাছে নেই।
বিষয় : দেশে পরামর্শ প্রত্যর্পণ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬