দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাজিরায় ৭০০ থেকে ৮০০ জনের বিক্ষোভ যানজটে আটকা কয়েকশ গাড়ি

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। গতকাল সোমবার গভীর রাতে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে

ছবি: ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। গতকাল সোমবার গভীর রাতে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। সোমবার দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং দুটি ট্রাক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর ওপরসহ আশপাশের এলাকায় কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে নাওডোবা এলাকায় ৭০০ থেকে ৮০০ মানুষ জড়ো হন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মী এবং সমর্থকেরা ছিলেন। একপর্যায়ে তাঁরা লগি–বইঠা হাতে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকও ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা, শিবচর হাইওয়ে থানা ও জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।

আরও পড়ুন,জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সর্বসম্মত সিদ্ধান্ত

  ঘটনাস্থলের কাছেই রয়েছে পদ্মা সেতু দক্ষিণ থানা, সেনানিবাস, সেতুর সার্ভিস এলাকা ও টোল প্লাজা। গুরুত্বপূর্ণ এ এলাকায় রাতের অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান প্রথম আলোকে বলেন, পুলিশ, পদ্মা সেতু দক্ষিণ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীদের সরিয়ে দেন। নিষিদ্ধ ছাত্রলীগ ফেসবুকে ১০ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন থেকেই শরীয়তপুরের বিভিন্ন এলাকায় নেতা–কর্মীদের জড়ো হওয়ার তথ্য ছড়িয়ে পড়ে। পুলিশ সোমবার সন্ধ্যায় নাওডোবা এলাকায় অভিযান চালায়। একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়। পরে সেখানে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। রাতের বিক্ষোভে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরকে বক্তব্য দিতে দেখা যায়। তাঁর বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিএনপি কর্মসূচিতে বাধা দিলে তা প্রতিহত করা হবে।

বিষয় : বিক্ষোভ আটকা জাজিরায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাজিরায় ৭০০ থেকে ৮০০ জনের বিক্ষোভ যানজটে আটকা কয়েকশ গাড়ি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x