দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত
ছবি: সড়ক দুর্ঘটনায় নিহত

লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (সাবেক সেনাসদস্য) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিপলু মিয়া আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

আরও পড়ুন, গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম একটি মোটরসাইকেলে ছিলেন। এ সময় ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পিপলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত আমিনুল ইসলামকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তাঁর সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (সাবেক সেনাসদস্য) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিপলু মিয়া আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

আরও পড়ুন, গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম একটি মোটরসাইকেলে ছিলেন। এ সময় ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পিপলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত আমিনুল ইসলামকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ড্রাম ট্রাকটি চালক ও তাঁর সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x